সাংবাদিকদের জন্য টিকটকে কনটেন্ট তৈরির কর্মশালার আয়োজন করে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটকের কনটেন্ট টিমের সদস্যরা। রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।