প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)–এর সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ২০২৬ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রাজধানীর পান্থপথের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির বিজয় মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে টানা চতুর্থবারের মতো এই বৃত্তি প্রদান করা হয়।