টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর আয়োজনে গত ২৫ অক্টোবর রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ব্যবহার নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজনে সহযোগিতায় ছিলো প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন জার্নালিজম: ট্রান্সফর্মিং নিউজরুম ইন বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মোঃ সাইফুল আলম চৌধুরী।