চতুর্থবারের মতো টিএমজিবির শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ২০২৬ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর পান্থপথের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির বিজয় মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে চতুর্থবারের মতো এ বৃত্তি দেওয়া হয়।