শীতের মনোরম আবহাওয়ায় উৎসবমুখর পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর বার্ষিক পারিবারিক মিলনমেলা। গত ১১ থেকে ১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।