প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর বার্ষিক পারিবারিক মিলনমেলা পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে (১৩ ডিসেম্বর) তিন দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।